নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও খাগড়াছড়িতে নতুন ডিসি

নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও খাগড়াছড়িতে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও খাগড়াছড়িতে নতুন ডিসি

প্রজ্ঞাপনে অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।

Leave a Comment