নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত খাবার

আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত খাবার, নারায়ণগঞ্জ জেলা রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে, ২৩°৩৩’ থেকে ২৩°৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬’ থেকে ৯০°৪৫’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর জেলা উত্তরে নরসিংদী জেলা, গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ১৩ মিটার বা ৩২ ফুট।

ভূসংস্থান অনুসারে এ জেলা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পাললিক মাটির সমতল ভূমি। জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭৭৭ মিলিমিটার। বছরের অধিকাংশ সময়ই এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলাতেও এপ্রিল থেকে জুন হলো সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হলো সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

 

নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত খাবার
বারদী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির – নারায়ণগঞ্জ জেলা

 

নারায়ণগঞ্জ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

২৯২ বর্গমাইল এলাকা নিয়ে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয় যা ৫টি উপজেলা নিয়ে গঠিত। ১৮৮২ সালে নারায়ণগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়। ২০১১ সালের ৫ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা সমন্ময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত খাবার:-

বিখ্যাত কিছু খাবারের মধ্যে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডার, আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডার এই দুই দোকানের মিষ্টি নারায়ণগঞ্জ জেলার সবথেকে বিখ্যাত। শুধু মিষ্টি নয়, দই, রসোগোল্লা, ক্ষিরচপ, হাড়িভাঙ্গা ইত্যাদি মিষ্টির জন্য খুবই পরিচিতি লাভ করেছে।

 

নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত খাবার
পানাম নগর – নারায়ণগঞ্জ জেলা

Leave a Comment