নারায়ণগঞ্জে একটি টিস্যুর গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
নারায়ণগঞ্জে টিস্যুর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়েছে, ভোর ৫টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মেঘনাঘাটে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের খবর পাওয়া যায়। পরে ৫টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিক আগুনের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
