নামাজ শেষে ফেরার পথে তুলে নিয়ে হত্যা তিনজনের যাবজ্জীবন,নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। জরিমানার সব টাকার মধ্যে ২০ হাজার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলার বাদী নুরুল ইসলামকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নামাজ শেষে ফেরার পথে তুলে নিয়ে হত্যা তিনজনের যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।

