নারায়ণগঞ্জে নাতনিকে তুলে নেওয়ার সময় বাধা, নানিকে হত্যা

নানিকে হত্যা – নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাতনিকে তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় নানি শাহিদা বেগমকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। আমান নামের এক যুবক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যার এই অভিযোগ উঠেছে।

 

নারায়ণগঞ্জে নাতনিকে তুলে নেওয়ার সময় বাধা, নানিকে হত্যা

 

গতকাল রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে ঘটনাটি জানা যায়। নিহত শাহিদার মেয়ে শারমিন আক্তার বলেন, ‘দাসিরদিয়া গ্রামের ছায়েদ আলীর ছেলে আমান ও সেন্দী গ্রামের রওশন আরার মেয়ে মীমের ফেসবুকে পরিচয় হয়। পরে মীম আমানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

এর জেরে সন্ত্রাসী দেলোয়ারসহ কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে এসে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে আমান। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মীমের নানা, নানি ও মাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকালে শাহিদা বেগমের মৃত্যু হয়।’

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Comment