Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

৯ মাস ধরে পাম্প বিকল পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ

৯ মাস ধরে পাম্প বিকল পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ,নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া ওয়াসার পানির পাম্প ৯ মাস ধরে বিকল। দীর্ঘ সময়েও পাম্পটি সংস্কার বা মেরামত না করায় ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের অন্তত আটটি এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহে ভোগান্তি চরমে পৌঁছেছে।পানি সরবরাহের দাবিতে চৌরাপাড়া এলাকায় আজ বুধবার শতাধিক নারী-পুরুষ কলস নিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ শাকিল, মাজেদা আক্তার, মজিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

 

৯ মাস ধরে পাম্প বিকল পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ

 

৯ মাস ধরে পাম্প বিকল পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ

চৌরাপাড়া পাম্প বিকল হওয়ায় দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাইতাখালী, নোয়াদ্দা, পাতাকাটা, দাসেরগাঁ ও লক্ষ্মণখোলা এলাকার বাসিন্দাদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে।বক্তারা বলেন, দীর্ঘদিনেও পাম্পটি সচল করার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় পাশের মসজিদ থেকে শুধু খাওয়ার পানিটুকু সংগ্রহ করছেন মানুষ। বিশুদ্ধ পানির দাবিতে এরই মধ্যে আরও কয়েকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। কিন্তু

কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।এলাকাবাসী জানান, গত আগস্টে ২৪ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া পাম্পটি বিকল হয়। এটি মেরামত না করায় তীব্র পানিসংকট দেখা দিয়েছে। ৯ মাস ধরে ওয়াসার লাইনে পানি পাচ্ছেন না বাসিন্দারা। দূরের কোনো পাম্পহাউস থেকে মাঝেমধ্যে লাইনে পানি আসে।দেউলী চৌরাপাড়া পাম্পহাউসের অপারেটর আলামিন প্রথম আলোকে বলেন, ৯ মাস আগে পাম্পটি বিকল হয়ে পড়েছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে। তারা

এসে দেখে গেছে। কবে নাগাদ পাম্প সচল করা হবে, তা বলা যাচ্ছে না। আশপাশের পাম্প থেকে পানি সংগ্রহ করছেন এলাকাবাসী।তবে সেই পাম্পগুলোর সক্ষমতা আগের তুলনায় কমে গেছে বলে জানান আলামিন।সিটি করপোরেশনের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চৌরাপাড়া পাম্পটি একেবারে বিকল হয়ে গেছে। এখানে নতুন পাম্প স্থাপন করতে হবে, তা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল।কয়েকটি জায়গায় পানি উত্তোলনের পাম্পে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, দ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

 

Exit mobile version