নিখোঁজের ৮ দিন পর মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

নিখোঁজের ৮ দিন পর মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ, নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার আটদিন পর সাদেক শিকদার নামের ৭১ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৪ মে) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের পাশে বেক্সিমকো ফার্মা লিমিডেটের বালুর মাঠের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে ১৬ মে সকাল থেকে নিখোঁজ ছিলেন সাদেক শিকদার। নিখোঁজের পরদিন তার জামাতা মোসলেম উদ্দিন সরকার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

নিখোঁজের ৮ দিন পর মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

 

নিখোঁজের ৮ দিন পর মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

জিডি সূত্রে জানা যায়, সাদেক শিকদার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রাতলা গ্রামে। তিনি ২০ বছর ধরে তার মেয়ের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে শ্রমিক লীগ নেতা ফিরোজ হোসেন মিতার বাড়িতে থাকতেন। গত ১৬ মে সকালে হাঁটতে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি।

বৃদ্ধের জামাতা মোসলেম উদ্দিন সরকার বলেন, তার শ্বশুর পেশায় একজন ঘটক ছিলেন। আজ বিকেলে লোকজনের মাধ্যমে খবর পেয়ে মরদেহ সনাক্ত করেন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

নিখোঁজের ৮ দিন পর মিললো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

Leave a Comment