Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেফতার,চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালিতে আফিম উদ্ধারের দুই মামলায় ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কুতুব উদ্দিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কুতুব উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন বাইনজুড়ি গ্রামের প্রয়াত ডা. গোলাম মাওলার ছেলে। শনিবার (২০ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

 

 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২০ জুন এবং ২০০৯ সালের ২ মার্চ চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পৃথক অভিযানে আফিমসহ গ্রেফতার হন তিনি। প্রথমবার গ্রেফতার হয়ে জামিনে আসার পর দ্বিতীয় বার আবার গ্রেফতার হন তিনি। এসব ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়। দ্বিতীয়বারও গ্রেফতার হওয়ার পর জামিনে বেরিয়ে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকায় আসামির অনুপস্থিতে আদালত মামলা দুটিতে কুতুব উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গ্রেফতারের পর কুতুব উদ্দিন র‌্যাবকে জানায়, গ্রেফতার এড়াতে ১৪ বছর ধরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ২০১০-২০১১ সালের দিকে প্রথমে ঢাকায় আত্মাগোপন করেন।তিনি ঢাকায় বিভিন্ন পেশায় কাজ করলেও একটি পর্যায়ে ঢাকার শাহবাগ এলাকায় বিভিন্ন গার্মেন্টস থেকে রিজেক্ট হওয়া পণ্য কিনে ঢাকা সিটিতে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের ব্যবসা করতেন। তিনি এ পেশায় ১০ বছর জড়িত ছিলেন।

 

 

কুতুবউদ্দিন তার পরিবারের সঙ্গে সচরাচর দেখা করার জন্য চট্টগ্রামে আসতেন না। তার পরিবার ঢাকা গিয়ে তার সঙ্গে দেখা করে আসতেন। এমনকি পরিবারের সঙ্গে সরাসরি মোবাইল ফোনেও কখনো যোগাযোগ করতেন না।পরবর্তীতে ব্যবসায় তেমন লাভ না হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি দেখে সর্বশেষ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ৪-৫ জনের শেয়ারে মিনার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস নামে ব্যবসা শুরু করে। ওই রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version