Site icon নারায়ণগঞ্জ জিলাইভ | truth alone triumphs

নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সেনা মোতায়েন

শ্রমিক বিক্ষোভ – বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা।

 

নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সেনা মোতায়েন

 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকশ শ্রমিক বিভিন্ন গলিতে অবস্থান নেয়। শ্রমিকরা জানায়, বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় তারা বিক্ষোভ করেছেন।

 

 

এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম জানান, জেলা প্রশাসনের আশ্বাসে ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কারখানার সামনে অবস্থান নেওয়ায় শ্রমিকরা চলে গেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্প পুলিশের সদস্যরা কারখানার সামনে ও বিসিকে অবস্থা নেওয়ায় আজ কোনোরকম যান চলাচলে বিঘ্ন ঘটেনি। একই সাথে সব পোশাক কারখানায় কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে।

 

ফতুল্লার বিসিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,  গতকাল আন্দোলনের মুখে বেশিরভাগ কারখানা বন্ধ থাকলেও আজ সব কারখানা খোলা রয়েছে। ছোট বড় মিলিয়ে ৪২৩ কারখানায় কাজ চলমান রয়েছে।

Exit mobile version