নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে আগুন ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় আড়াইহাজার উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
জানা যায়, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন। খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণ আসেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি।