স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগ আওয়ামী লীগের তাঁরাও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না,আগামী ১২ জুন নারায়ণগঞ্জের- আড়াইহাজার এবং ২১ জুন গোপালদী পৌরসভা নির্বাচনের দিন ঠিক করা হয়েছে। পৌরসভা দুটির আওয়ামী লীগের প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই মিছিল–সমাবেশ করে প্রচারণা চালাচ্ছেন। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এরই মধ্যে দলীয় প্রার্থীদের সঙ্গে প্রচারণায় নেমেছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন দুটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা। এসব নিয়ে বলেছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নারায়ণগঞ্জ- জেলার সভাপতি ধীমান সাহার সঙ্গে।

স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগ আওয়ামী লীগের তাঁরাও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না
ধীমান সাহা: ভালো না। বিএনপিসহ অন্য দলগুলোর অংশগ্রহণ নেই। স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগ আওয়ামী লীগের। কিন্তু তাঁরাও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না।
প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের দুজন প্রার্থী নিয়ম ভেঙে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য দলীয় প্রার্থীদের পক্ষে মিছিল–সমাবেশ করছেন। অথচ তাঁদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

১ thought on “স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগ আওয়ামী লীগের তাঁরাও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না”