যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ আসামি কারাগারে

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ আসামি কারাগারে,আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা কুপিয়ে হত্যা ঘটনার মামলর প্রধান আসামি দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি হাসমত আলীসহ ৭ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।রবিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে প্রধান আসামি হাসমত আলীসহ ৭ আসামি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আড়াইহাজার মামলা নং- ৭(৪)২৩।

 

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ আসামি কারাগারে\

 

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ আসামি কারাগারে

কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- হাসমত আলী, আল আমিন, অনিক, হান্নান, নুরা, ডলি আক্তার, শান্ত।এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজারের মাহবুব আলম হত্যা মামলায় প্রধান আসামি হাসমত আলীসহ ৭ আসামি হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

উল্লেখ্য, গত (৪ এপ্রিল) দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমকে সকাল ৯টার দিকে কালীবাড়ি বাজারে বাজার করতে গেলে সেখান থেকে  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসী হাসমত আলী নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজার থেকে ধরে টেনে হিছরে সিএনসি দিয়ে হাসমতের সিংরাটির বাড়িতে নিয়ে যায়।এরপর বাড়ির কেচিগেইট লাগিয়ে হাসমতের সাথে থাকা আরও সন্ত্রাসীর ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

 

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ আসামি কারাগারে

 

পরেরদিন মাহাবুব আলমের বড় ভাই মহিবুর রহমান বাদী হয়ে হাসমত আলীকে প্রধান আসামি করে ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Comment